ছবিঃ সংগৃহীত
খুলনা প্রতিনিধি : খুলনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে তেরখাদা উপজেলা সদরের কাটেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন। ঘটনার পর বাজারের দোকানপাট প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার তেরখাদা উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাইয়ের সঙ্গে যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবিরের ছেলের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার সকাল ১১টার দিকে উভয় পক্ষের লোকজন কাটেঙ্গা বাজারে থানার সামনে জড়ো হন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সেসময় তাদের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায়। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচ থেকে সাতজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন। বর্তমানে তেরখাদা উপজেলা সদরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকারখানাগুলো...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়া...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নারী সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজে...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ডাকা...

মন্তব্য (০)