• জাতীয়

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ আখ্যা দিলেন এমপি নাসের রহমানস্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ আখ্যা দিলেন এমপি নাসের রহমান

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদার অব অল দুর্নীতি’ হিসেবে আখ্যা দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বলেছেন, বাজেটে বিপুল অর্থ বরাদ্দ সত্ত্বেও দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কুলাউড়া শহরের মেরিনা স্কয়ারে ‘মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নাসের রহমান মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে টেন্ডার ছাড়াই ১ কোটি ২০ লাখ টাকা উত্তোলনের একটি গুরুতর অভিযোগ তুলে ধরেন। তিনি দাবি করেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) যৌথভাবে এই অর্থ উত্তোলন করেছেন। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত কার্যক্রম শুরু করেছে বলেও জানান তিনি।

নাসের রহমান উল্লেখ করেন, বাজেট বরাদ্দ বৃদ্ধি পেলেও তৃণমূল পর্যায়ের হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পর্যাপ্ত নজরদারি ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এ খাতের সুফল জনগণ পাচ্ছে না।

এ সময় তিনি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সার্বিক উন্নয়নে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করছেন বলেও জানান।

সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাত ও করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার জন্য তিনি বিত্তবান ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে তার প্রতিষ্ঠান সারা দেশে স্বাস্থ্য ও জনকল্যাণমূলক আধুনিক উদ্যোগ পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

ইস্ট কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. জাকির হোসেন এবং কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

মন্তব্য (০)





image

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল না এলেও কোনো জটিলতা নেই: ...

১

নিউজ ডেস্কঃ সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল না এলেও কোনো জটি...

image

সরকার চাইছে ঐক্য, তারা ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার ...

image

আওয়ামী লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ

৩

নিউজ ডেস্কঃ  আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে ...

image

২৬ অক্টোবর দ্বিপক্ষীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্...

image

অস্টিওপোরোসিসে আক্রান্ত দেশের প্রায় ৬০ লাখ মানুষ: জুবাইদা...

৫

নিউজ ডেস্কঃ দেশে প্রতিবছর প্রায় ৬০ লাখ মানুষ অস্টিওপোরোসিস র...

  • company_logo