• সমগ্র বাংলা

পঞ্চগড়ের সাবেক সংসদ সদস্য মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (১৯ অক্টোবর) তাকে আদালতে তোলা হলে আমলী আদালত-১ এর বিচারক আরিফ হোসেন মুন্না এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক মানিক মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ার পর পঞ্চগড়ের রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে ওই বছরের ১০ সেপ্টেম্বর তার বাবা মনু মিয়া পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলা করেন।

মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার আসামিদের তালিকায় নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার নামও রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার পাশাপাশি বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলাসহ মুক্তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক মানিক মিয়া বলেন, আজকে আদালতে ধার্য্য তারিখ ছিলো। ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ২৪ অক্টোবর থেকে। আপাতত কারাগারেই থাকবেন তিনি।

মন্তব্য (০)





image

মুক্তাগাছায় সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনের মৃত্যুবার্ষ...

১

ময়মনসিংহ প্রতিনিধি: সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী...

image

চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলি

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য ...

image

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দাবিতে ৩০ নভেম্বর রংপুরে হরতাল

৩

 রংপুর  প্রতিনিধি : রংপুর নগরীতে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিলসহ চার...

image

সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বল...

image

গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গ...

৫

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গ...

  • company_logo