• স্বাস্থ্য

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৯৭ জন মারা গেছে।  

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।

একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৩৫ জনের। এ নিয়ে এ বছর ২৩ হাজার ১৫৭ জনের হাম শনাক্ত হলো।

আর নতুন করে এক হাজার ৩০৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৪ হাজার ৫৫১ জন।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১

১

‎নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হ...

image

‎ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্য...

২

‎নিউজ ডেস্কঃ দেশের ক্যান্সার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথ...

image

‎স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎ...

৩

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ক্যানসারের চিকিৎসা...

image

ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটক

৪

‎নিউজ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জ...

image

‎ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে চিকিৎসকদের প্রতি স্বাস্থ্যমন...

৫

‎নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হো...

  • company_logo