• সমগ্র বাংলা

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় টমেটো চালান আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

 সিলেট প্রতিনিধিঃ  সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য টমেটো আটক করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) রাতে লাক্কাতুরা গলিরমুখ থেকে ট্রাকসহ পণ্য আটক করা হয়।

জানা যায়,এয়ারপোর্ট থানার এসআই (নিঃ)মোহাম্মদ সরওয়ার্দী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার সংলগ্ন মসজিদ গলির মুখে চেকপোস্ট পরিচালনাকালে কোম্পানীগঞ্জ হতে সিলেট শহরগামী একটি হাইড্রোলিক ট্রাককে থামার সংকেত দিলে চালক পুলিশের সংকেত অমান্য করে প্রায় ২০ গজ দূরে ট্রাকটি রাস্তার ওপর রেখে অজ্ঞাতনামা চালক, হেলপারসহ অজ্ঞাতনামা আরও ০১ জন কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ট্রাকটি তল্লাশি করে ১৪৫টি প্লাস্টিকের ক্যারেটে থাকা ৩,১৯০ কেজি ভারতীয় টমেটো, যার আনুমানিক মূল্য ৩,১৯,০০০ টাকা,এবং একটি হলুদ রংয়ের টাটা হাইড্রোলিক ট্রাক।যার রেজি নং- রাজবাড়ী-ট-১১-০২৩২ জব্দ করা হয়।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি সহিদুর রহমান।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: শারদীয় দুর...

image

নারায়ণগঞ্জে ওয়াজ মাহফিলের কমিটিতে নাম না থাকায় যুবদল নে...

২

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াজ মাহফিলের পোস...

image

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় বিএনপি থেকে বহিষ্ক...

৩

ঢাকা প্রতিনিধিঃ  রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএ...

image

গর্ব করে বলতে পারি, আমার দলের কোনো কর্মী চাঁদাবাজির সাথে ...

৪

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমি অত্যন্ত গর্ব করে বলতে পার...

image

সাটুরিয়ায় এসিল্যান্ডের অভিযান কৃষিজমির মা‌টি উত্তোলনের দা...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেলা...

  • company_logo