ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবৈধ ভাবে উর্বর কৃষিজমি বিনষ্ট ও মাটি উত্তোলনের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের মেসার্স হাজী ব্রিকস ইটভাটায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোঃ শরিফুল ইসলাম (৩২), পিতা মোহাম্মদ ইসলাম কারিগর, এবং জাহিদুল ইসলাম (২১), পিতা আবু সালাম। তাঁদের উভয়ের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর ও বালিয়াডাঙ্গা এলাকায়।
সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধানকোড়া এলাকায় মেসার্স হাজী ব্রিকস ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে উর্বর কৃষিজমি বিনষ্ট ও মাটি উত্তোলনের অভিযোগে দুইজনকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: শারদীয় দুর...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াজ মাহফিলের পোস...
ঢাকা প্রতিনিধিঃ রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএ...
সিলেট প্রতিনিধিঃ সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ব...
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমি অত্যন্ত গর্ব করে বলতে পার...

মন্তব্য (০)