• সমগ্র বাংলা

গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুস সালাম পিন্টু।

রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের কর্তৃপক্ষ ও পূজারিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য আবদুস সালাম পিন্টুর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ, গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কাজী লিয়াকত।

এ ছাড়া উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রবীরচন্দ্র চন্দ, গোপালপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দে নিন্টু, সাধারণ সম্পাদক প্রলয় কুণ্ডু, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন পূজামণ্ডপের কর্মকর্তারা।

এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।

 

 

 

মন্তব্য (০)





image

চিরিরবন্দরের শয়ন কক্ষে গলায় ওড়না পচানো মায়ের লাশের পাশে ...

১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের...

image

পরকীয়া সম্পর্কের জের শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রব...

২

বেনাপোল প্রতিনিধি: ​যশোরের শার্শায় পরকীয়া সম্পর্কের জেরে চম্...

image

সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন, রোহিঙ্গা ক...

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইসমাইল হামিদ ওরফ...

image

মাগুরায় আট দিনের ব্যবধানে বিপুল ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আট দিনের ব্যবধানে ৩২ হাজার ইয়াবাস...

image

২০ বছরের পুরোনো বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট

৫

রংপুর ব্যুরো : ২০ বছরের পুরোনো বা...

  • company_logo