• সমগ্র বাংলা

সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন, রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইসমাইল হামিদ ওরফে ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মাদক ব্যবসা, জমি দখল, জালিয়াতি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মধুবালা হিজড়া সংস্থার সদস্য এবং বাজালিয়া ও হলুদিয়া এলাকার কয়েকজন বাসিন্দা। এ সময় তাঁর নাগরিকত্ব ও পরিচয়সংক্রান্ত নথিপত্র যাচাই এবং রোহিঙ্গা পরিচয়ের অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ প্রক্রিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার বাজালিয়া ও কেরানিহাট বাসস্ট্যান্ড এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।

মধুবালা হিজড়া সংস্থার নেত্রী সুফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংস্থার সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় বক্তারা মৌসুমী হিজড়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত নথিপত্র যাচাই এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে সুফিয়া খাতুন অভিযোগ করেন, প্রায় ১৩ বছর আগে ইসমাইল হামিদ কেরানিহাটের একটি চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। পরবর্তী সময়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করেন এবং হলুদিয়া এলাকায় জমি দখলসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন বলে দাবি করেন তিনি।

সুফিয়া খাতুন আরও অভিযোগ করেন, মৌসুমী হিজড়ার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে, যা হিজড়া সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাঁর পরিচয় ও পারিবারিক তথ্য নিয়েও প্রশ্ন তুলে সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের দাবি জানান তিনি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মৌসুমী হিজড়ার বিরুদ্ধে জমি দখল, নির্যাতন ও হত্যার হুমকির মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা। পাশাপাশি তাঁর নাগরিকত্ব ও পরিচয়সংক্রান্ত তথ্য যাচাই করে রোহিঙ্গা পরিচয়ের অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন ও সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ ছাড়া কেরানিহাট ও বাজালিয়া এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষকে তাঁর সঙ্গে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান আন্দোলনকারীরা।

বক্তারা বলেন, উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করতে হবে। প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য (০)





image

গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদু...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সনাতন ধর্মা...

image

চিরিরবন্দরের শয়ন কক্ষে গলায় ওড়না পচানো মায়ের লাশের পাশে ...

২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের...

image

পরকীয়া সম্পর্কের জের শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রব...

৩

বেনাপোল প্রতিনিধি: ​যশোরের শার্শায় পরকীয়া সম্পর্কের জেরে চম্...

image

মাগুরায় আট দিনের ব্যবধানে বিপুল ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আট দিনের ব্যবধানে ৩২ হাজার ইয়াবাস...

image

২০ বছরের পুরোনো বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট

৫

রংপুর ব্যুরো : ২০ বছরের পুরোনো বা...

  • company_logo