• জাতীয়

কোনো সরকার বা বিশেষ ব্যক্তির জন্য নয়, জনগণের জন্য কাজ করবে তথ্য কমিশন: ড. নাহরিন ইসলাম খান

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

 নিউজ ডেস্ক :  তথ্য কমিশন কোনো সরকার বা বিশেষ ব্যক্তির জন্য নয়, জনগণের জন্য কাজ করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান।

তিনি বলেন, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা, তথ্য কমিশনের কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো এবং কমিশনে সাধারণ মানুষের প্রবেশাধিকার সহজ করাই হবে প্রাথমিক কাজ।

রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন ও এসএএম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে প্রধান তথ্য কমিশনার বলেন, নারী হিসেবে দায়িত্ব পাওয়া অত্যন্ত আনন্দের বিষয় হলেও যখন কোনো দায়িত্ব দেওয়া হয় তখন জেন্ডার নয়, বরং দায়িত্বটাই সবচেয়ে বড়। সমাজে সব জেন্ডার যেন সমানভাবে অগ্রাধিকার পায়, সেটিই মূল কথা।

তিনি বলেন, গত ১৭ বছরে তথ্য কমিশন থাকলেও উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারেনি। একই সঙ্গে কমিশনে প্রয়োজনীয় নিয়োগও দেয়া হয়নি। নতুন কমিশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এবং জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তথ্য কমিশনের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবের কথা উল্লেখ করে নাহরিন ইসলাম খান বলেন, তথ্য কমিশন ও মানবাধিকার কমিশন যেকোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু তথ্য কমিশন আগে সেভাবে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তাই নতুন কমিশনের প্রথম কাজ হবে মানুষকে এর কার্যক্রম সম্পর্কে জানানো এবং কীভাবে সহজে তথ্যের অধিকার প্রয়োগ করা যায়, তা নিশ্চিত করা। একই সঙ্গে কমিশনে সাধারণ মানুষের প্রবেশাধিকার সহজ করার ওপর গুরুত্ব দেয়া হবে।

প্রধান তথ্য কমিশনার আরও বলেন, বাংলাদেশের সব মানুষের জন্য তথ্য কমিশনের দরজা খোলা থাকবে। যেকোনো ধরনের তথ্য পাওয়ার অধিকার বাস্তবায়নে আমরা কাজ করব। কোনো বিশেষ ব্যক্তি বা সরকারের স্বার্থের পরিবর্তে জনগণের অধিকারকে প্রাধান্য দেয়া হবে।

এ সময় তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান বলেন, এর আগে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পিচ রাইটার হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছি। গত ১৭ বছরে তথ্য কমিশনের উল্লেখযোগ্য কার্যক্রম না থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি কীভাবে জনগণের কল্যাণে কাজ করতে পারে, তা সামনে আনা জরুরি।

তিনি বলেন, তথ্য পাওয়ার অধিকার শুধু গণমাধ্যমের বিষয় নয়, এটি সমগ্র জনগণের অধিকার। তথ্যের স্বচ্ছতা, নিষ্ঠা ও সঠিক প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে সামাজিক কল্যাণ, জনগণের কল্যাণ এবং রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে চায় কমিশন।

তথ্য কমিশনার বলেন, তথ্যপ্রাপ্তি নিয়ে মানুষের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণে কমিশন সক্রিয় ভূমিকা রাখবে। জনগণের পাশে দাঁড়ানো এবং তথ্যপ্রবাহের ক্ষেত্রে মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই হবে আমাদের অঙ্গীকার।

কাজ শুরুর বিষয়ে এসএএম মাহফুজুর রহমান বলেন, রোববার থেকেই কমিশনের কার্যক্রম শুরু হয়েছে বলে ধরে নেয়া যায়। অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পন্ন করে আমরা জনগণের কাছে ফিরে আসব এবং জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করব।

মন্তব্য (০)





image

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে...

১

নিউজ ডেস্ক : রাজধানীর আবদুল গনি রোড থেকে সচিবালয় যাচ্ছে শের...

image

৭ জানুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা-২০২৭, চলবে ৬ ফেব্রুয়...

২

রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জা...

image

ঢাকার ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ তদারকি কমিটি

৩

নিউজ ডেস্ক : ঢাকা মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন, পরিচ্...

image

মা ইলিশ সংরক্ষণ অভিযান: ১১১ সংসদ সদস্যকে ডিও লেটার দিলেন ...

৪

নিউজ ডেস্ক :  মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে ...

image

আপনার কাছে যদি এসে থাকে কোনো লাইনম্যান, চাঁদাবাজ, আমার কা...

৫

নিউজ ডেস্ক : ঢাকার নির্ধারিত সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে লা...

  • company_logo