• সমগ্র বাংলা

শারদীয় দূর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবি ২৯ ব্যাটালিয়নের ১০ প্লাটুন সদস্য মোতায়েন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে ১০ প্লাটুন সদস্য মোতায়েন করেছে বিজিবির ২৯ ব্যাটালিয়ন।

পূজা মন্ডপ ছাড়াও গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম নিশ্চিত করতে নিয়মিত টহল দিচ্ছেন তারা।

পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তাসহ আওতাধীন ৫৫টি পূজামণ্ডপের নিরাপত্তা ৯টি বেইজ ক্যাম্প স্হাপন করে দ্বায়িত্ব পালন করছেন বিজিবি ২৯ ব্যাটালিয়নের সদস্যরা।  সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৫১টি এবং  ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে আরো ৪টি পূজামণ্ডপে বিশেষ নজনদারিতে রেখেছেন তারা। পাশাপাশি  গুজব, অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকতে সকলের প্রতি আহবান জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

দুর্গাপূজার অষ্টমীতে আজ রবিবার সকাল থেকে বিরামপুর বারোয়ারী কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, পুরাতন বাজার এবং পূর্ব জগন্নাথপুর সার্বজনীন শ্রী দূর্গা মন্দির নতুন বাজার পরিদর্শনসহ সংশ্লিষ্টদের কুশল বিনিময় করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি।

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দুই প্রার্থীসহ চারজনকে শোকজ

১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্...

image

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

২

ময়মনসিংহ প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরের সাংবাদিক লুৎফুজ্জ...

image

ভোলায় বিএনপি নেতা হোসেন মাঝিকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবক...

৩

ভোলা প্রতিনিধি: ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়...

image

জামালপুরে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা হোসেন আলীকে বহিষ্কার

৪

জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হোসেন আলীকে দলীয় সব পদ থেকে বহি...

image

‎পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর অবস্থানে 'এসআরবি-১৩'

৫

পঞ্চগড় প্রতিনিধি: এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত...

  • company_logo