ফাইল ছবি
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন, মেজর সিনহা হত্যা ও আবরার ফাহাদ হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, অবকাশকালীন ছুটির পর আদালত খুললেই মামলাগুলো দ্রুত শুনানি হবে।
দীর্ঘদিন ধরেই এ মামলাগুলো হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। এর আগে ২০১৭ সালের ২২ আগস্ট নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার হাইকোর্টের রায় ঘোষণা করা হয়। রায়ে বিচারিক আদালতের দেওয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
২০২৫ সালের ২ জুন সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। এছাড়া ২০২৫ সালের ১৬ মার্চ আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।
নিউজ ডেস্ক : ঢাকার নির্ধারিত সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে লা...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠ...
নিউজ ডেস্ক : সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ...
নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শি...

মন্তব্য (০)