• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার স্বর্ণসহ একজন চোরাকারবারী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ৬টি স্বর্ণের বারসহ মোঃ দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।

আটককৃত ৬টি স্বর্ণের বারের ওজন ৭০০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।  

​আজ শনিবার ১৭ অক্টোবর আনুমানিক দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ মুন্সীপুর বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার মোঃ আল আমিনের নেতৃত্বে পরিচালিত টহলদলটি সীমান্তরেখা মেইন পিলারে ৯৩ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সীপুর এলাকার কবরস্থানের পাশ থেকে ওই ব্যক্তিকে স্বর্ণের বারসহ আটক করে।  

​আটক মোঃ দবির উদ্দিন (৫৫) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর গ্রামের মোঃ দলিলর ছেলে।  

​বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে দামুড়হুদা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।  

​উল্লেখ্য, এ ব্যাপারে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরণের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

মায়ের কাছে ফেরার ইচ্ছা, স্ত্রীর প্রতি অনুরোধ—পলাশের চিরকু...

১

গাজীপুর প্রতিনিধি : মায়ের প্রতি টান, পরিবারের সদস্যদের নিয়ে অভিমান আর ছো...

image

লালমনিরহাটে শ্রেষ্ঠ যুব সংগঠনদের অনুদানের চেক বিতরণ

২

লালমনিরহাট প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ...

image

বগুড়ায় পিআইজি'র সড়ক নিরাপত্তা সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় স্ট্রেনদেনিং রোড সেফটি অ্যাক্ট অ্যা...

image

লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সম...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বল...

image

কালীগঞ্জে অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ...

৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাসাই...

  • company_logo