• সমগ্র বাংলা

কালীগঞ্জে অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৬০ হাজার টাকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাসাইর বাজারের একটি অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই দিনে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি মামলায় ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা এবং মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী বাসাইর বাজারসহ উপজেলার জামালপুর, কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এবং বক্তারপুর ইউনিয়নের ফুলদি এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

অভিযানে জামালপুর এলাকার নুবহা জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও হালনাগাদ কাগজপত্র দেখাতে না পারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নামবিহীন কেক উৎপাদন, মোড়ক ব্যবহার না করা এবং প্রয়োজনীয় কাগজপত্র না রাখার দায়ে আনোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাদক সেবনের দায়ে মো. রাব্বিকে ১৫ দিন, মোতালিবকে দুই মাস এবং আসিফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

এ ছাড়া কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড়নগর সড়কে অবস্থিত মুক্তি হাড় ভাঙা চিকিৎসালয়ের নিবন্ধন না থাকার বিষয়টি তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ। নিবন্ধন না থাকায় প্রতিষ্ঠানটিতে চিকিৎসাসেবা দেওয়া যাবে না এবং এটি বন্ধের আওতায় আনা হবে বলে জানান তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং মাদকের অপব্যবহার রোধে অভিযান চালানো হচ্ছে। নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে শ্রেষ্ঠ যুব সংগঠনদের অনুদানের চেক বিতরণ

১

লালমনিরহাট প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ...

image

বগুড়ায় পিআইজি'র সড়ক নিরাপত্তা সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় স্ট্রেনদেনিং রোড সেফটি অ্যাক্ট অ্যা...

image

লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সম...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বল...

image

নড়াইলে ওএমএসের অতিরিক্ত চাল-আটা না দেওয়ায় হয়রানির দাবি ডি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় খোলাবাজারে খাদ্যশস্য বিক...

image

পলাতক হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন এটা হাস্যকর কথা: বিমান...

৫

জামালপুর প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ...

  • company_logo