• সমগ্র বাংলা

সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মজিবুল ইসলামের বাড়ির একটি গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাই রবিউল ইসলামের সঙ্গে বড় ভাই এর বিরোধের সূত্রপাত হয়। এরই জের ধরে শনিবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে ছোট ভাই রবিউল ইসলামের লাঠির আঘাতে মজিবুল ইসলাম এবং তাঁর স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মজিবুল ইসলামের মৃত্যু হয়। আহত স্ত্রী ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলাম পালিয়ে যান। পরে তাঁর স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা সম্পর্কে  বলেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিরি আরও বলেন পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পলাতক হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন এটা হাস্যকর কথা: বিমান...

১

জামালপুর প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ...

image

পূজায় সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে বিজিবিকে দ্রুত জানাতে ...

২

দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম...

image

উত্তর সাতকানিয়ার ছয় ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা ও থানা গঠনের ...

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

পাবনায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে গাছ কাটতে গিয়ে গাছের নিচে ...

image

হাদিরায় আল হেলালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

  • company_logo