• সমগ্র বাংলা

জীবননগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ৫৮ বিজিবি অধিনায়ক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি সীমান্তবর্তী জীবননগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।  

​শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭:৪০ ঘটিকা থেকে রাত সাড়ে ১০ টা  পর্যন্ত তিনি জীবননগর উপজেলার উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শিয়ালমারী সার্বজনীন দুর্গা মন্দির, উথলী দাসপাড়া সার্বজনীন দুর্গা মন্দির এবং উথলী কর্মকার পাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন।  

​পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।  

​মতবিনিময়কালে বিজিবি অধিনায়ক বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিজিবি বদ্ধপরিকর বলেও তিনি পূজা উদযাপন কমিটিকে আশ্বস্ত করেন।  

​প্রেস বিজ্ঞপ্তিটি বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।  

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে ১৬টি মন্দিরে দেড় কোটি টাকার অনুদান দিলেন প্রতিমন...

১

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং ...

image

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে নতুন ফেইজে কয়লা উত্তোলন শু...

২

দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...

image

নাফনদী থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...

image

তামাকের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রা...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...

image

অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসার আহ্বান: প...

৫

জামালপুর প্রতিনিধি : বর্তমানে কিছু নিষিদ্ধ গোষ্ঠী সোশ্যাল মি...

  • company_logo