• সমগ্র বাংলা

পঞ্চগড়ে ১৬টি মন্দিরে দেড় কোটি টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। 

মন্দিরগুলোর উন্নয়ন, সংস্কার ও ধর্মীয় কার্যক্রমে সহায়তার লক্ষ্যে এই অনুদান প্রদান করা হচ্ছে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে জেলার বোদা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব অনুদানের বরাদ্দপত্র বিতরণ করেন মন্দির পরিচালনা কমিটির কাছে।

এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ একসঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অনৈক্য সৃষ্টি বা ষড়যন্ত্রের চেষ্টা করলে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।

এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, বোদা উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

জীবননগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ৫৮ বিজিবি অধিনায়ক

১

​চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিন...

image

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে নতুন ফেইজে কয়লা উত্তোলন শু...

২

দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...

image

নাফনদী থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...

image

তামাকের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রা...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...

image

অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসার আহ্বান: প...

৫

জামালপুর প্রতিনিধি : বর্তমানে কিছু নিষিদ্ধ গোষ্ঠী সোশ্যাল মি...

  • company_logo