ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : বর্তমানে কিছু নিষিদ্ধ গোষ্ঠী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
এসময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে দেশের প্রতি দায়িত্ববোধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ভূমিকা রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেন মন্ত্রী। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ, পূজামণ্ডপে সরকারি সহায়তা ও অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ, বৃক্ষমেলা ২০২৬ এর উদ্বোধন ও গাছের চারা বিতরণ, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে অসহায় ও গরীব ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান উপলক্ষ্যে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের গ্যাস বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছি। তবে বিশ্বের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় জনসাধারণকে ধৈর্য্য ধারণ করতে হবে। আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত। এই ৪০ কোটি হাত যদি দেশের জন্য কাজ করে তবে অচিরেই দেশ উন্নতির শিখরে পৌঁছবে।
পর্যটনমন্ত্রী বলেন, বহির্বিশ্বে বর্তমান সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে। আমেরিকা সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের পোশাক খাতের ভুয়সী প্রশংসা করেছেন।
উপস্থিত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দেশের আইন শৃংখলা রক্ষায় রাজনীতিবিদ এবং সরকারি কর্মচারীদের একসঙ্গে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি থাকবে। কিশোর-কিশোরীদের পড়াশুনার পাশাপাশি খেলার মাঠে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে।
বক্তব্য শেষে মন্ত্রী উপস্থিত ব্যক্তিদের কাছে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সফল হওয়ার দোয়া কামনা করেন। এর আগে বকশীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষমেলা ২০২৬ এর উদ্বোধন করে উপজেলা প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরাসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন শারদীয...
পাবনা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্...
পঞ্চগড় প্রতিনিধি: সরকার প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ প...
পাবনা প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার চাটমোহরে অস...

মন্তব্য (০)