ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার চাটমোহরে অসহায় ও দুস্থ ৫০০ সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে শারদীয় উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকালে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্টে নিজ বাসভবনে এ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কে এম সাঈদ উল ইসলাম কাফি।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান লেবুর সঞ্চালনায় বক্তব্য দেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, সমাজসেবক কে এম সাঈদ উল ইসলাম কাফি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাটমোহর উপজেলা শাখার সভাপতি অশোক চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি জয়দেব কুণ্ডু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ চাটমোহর শাখার যুগ্ম আহ্বায়ক দেবজিৎ কুণ্ডু বাঁধন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
এ বিষয়ে আয়োজক কে এম সাঈদ উল ইসলাম কাফি বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌর সদরের ৫০০ অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে উপহার হিসেবে ৫০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই তাঁর এ উদ্যোগ।
পাবনা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্...
পঞ্চগড় প্রতিনিধি: সরকার প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ প...
পঞ্চগড় প্রতিনিধি: দূর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফু...
পঞ্চগড় প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর...

মন্তব্য (০)