• সমগ্র বাংলা

পঞ্চগড়ে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: ‘সমবায় অর্থায়ন, অশান্ত বিশ্বের অবিচল আস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ (কালব) পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের আয়োজনে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে সদর থানার সামনে থেকে একটি শোভাযাত্রা বের  হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান নুরে আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব ‘ক’ অঞ্চলের পরিচালক ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেজাউল করিম লিটন।

ছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল, সদর উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন এবং পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা কালবের চেয়ারম্যান ফারুক আহম্মেদ এবং পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা করার হুমকি...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দ...

image

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: যুবক...

২

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আ...

image

দুর্গোৎসবে নিরাপত্তা উপলক্ষে লালমনিরহাটে এসআরবি'র সংবাদ স...

৩

লালমনিরহাট প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লালমনির...

image

পঞ্চগড়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

৪

পঞ্চগড় প্রতিনিধি: 'দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে ...

image

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, এক ঘন্টা পর যা...

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রী...

  • company_logo