ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ঠিকাদার সমিতির সদস্যগণ।
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি থেকে চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ দ্রুত ভূল স্বীকার না করলে তাকে অযোগ্য ও অবাঞ্চিত ঘোষনা করা হবে বলে হুশিয়ারি দেয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঠিকাদার সমিতির সভাপতি ইকবাল হক, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান সহ-সভাপতি শাহিন ইসলাম, জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি সৈয়দ জিয়াউল হক পলাশ, ঠিকাদার আবুল কালাম আজাদ, সামিরুল ইসলাম পলাশ হাফিজুর রহমান সাদিসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি গত ১০ অক্টোবর/চেম্বার ভবনে চাপাইনবাবগঞ্জ পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কথা বলার সময় ঠিকাদার ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে অসচ্ছল মন্তব্য করে ভিত্তিহীন বক্তব্য প্রদান করেছেন তা তার অজ্ঞতাকে ফুটিয়ে তোলে।
কারণ চেম্বারের সভাপতি হিসাবে তিনি ড্রেনেজ ও রাস্তার কাজের বিষয়ে বিস্তারিত না জেনে ঠিকাদার ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে অস্বচ্ছল বলেছেন। তিনি বলেছেন, অস্বচ্ছল ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য এসব কাজ হচ্ছে না। কিন্তু চেম্বার সভাপতি মনে হয় জানেন না বাংলাদেশ সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার আগে প্রতিষ্ঠানের সলভেন্সি ও অভিজ্ঞতা দেখেই সরকার যোগ্য প্রতিষ্ঠানকে কাজ প্রদান করে।
তাই চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদকে দ্রুত ভূল স্বীকার করতে হবে। অন্যথায় তোকে অযোগ্য ও অবাঞ্চিত ঘোষণা করা হবে।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আ...
লালমনিরহাট প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লালমনির...
পঞ্চগড় প্রতিনিধি: 'দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রী...
গাজীপুর প্রতিনিধি: সামাজিক বৈষম্য দূর করা, ডিজিটাল মাধ্যমে ন...

মন্তব্য (০)