• সমগ্র বাংলা

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় হাসিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত হাসিনা খাতুন পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার দিকমারি দেওয়ানপাড়া গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পাবনা থেকে চাটমোহরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা চাটমোহরের ভবানীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিনা খাতুনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহতরা হলেন, নিহত হাসিনার স্বামী গোলাম মোস্তফা, আব্দুল হামিদ জিন্নাহ ও মো. মিনাজ উদ্দিন। তাঁরা আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান দুর্ঘটনা ও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

স্কুল যেতে বাঁধা হবে না দূরত্ব: বগুড়ায় নারী শিক্ষার্থীদের...

১

বগুড়া প্রতিনিধি : "স্কুল যেতে দূরত্ব যেন বাধা না হ...

image

মানব পাচার চক্রের দুই মূলহোতাসহ কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনস...

২

ফরিদপুর প্রতিনিধি: উচ্চ বেতনের কনস্ট্রাকশন কাজের প্রলোভনে রা...

image

‎উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিত...

৩

‎নিউজ ডেস্কঃ বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্...

image

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস ১৯৭১ সালে আজকে দিনে শহীদ হয়েছিলে...

৪

ঝিনাইদহ প্রতিনিধি: আজ ১৪ অক্টোবর।...

image

‎উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জমি ক্রয়ের অভিযোগ

৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতা আবু সাঈ...

  • company_logo