ফাইল ছবি
নিউজ ডেস্ক : চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, অক্টোবর মাসের ১২ দিনে ১২৯ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা তার আগের মাসের একই সময়ে এসেছিল ১১৮ কোটি ১০ লাখ ডলার। গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১১ কোটি ডলার বা ৯ দশমিক ২ শতাংশ বেশি এসেছে এখন পর্যন্ত।
এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে ৯৭৫ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে ৮৫৭ কোটি ৩০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৭০ শতাংশ।
এর আগে সদ্যবিদায়ী সেপ্টেম্বর মাসের পুরো সময়ে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে।
আর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স ছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থবছরের পরের মাস আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।
গত ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার আর ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
নিউজ ডেস্কঃ অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর নানা চেষ্টার মধ্যেও দৃশ...
নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো খাতে ব্যাপক ব...
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে য...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে বা...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ আগামী মাসের শুরুতেই তার নগদ বা কাগ...

মন্তব্য (০)