• সমগ্র বাংলা

পঞ্চগড়ে অবৈধভাবে পাচারের সময় ১২০ বস্তা সার জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে সার পাচারের সময় ১২০ বস্তা সারসহ একটি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সার ডিলার মেসার্স নুরনবী এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সার বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ডিলারশিপ বাতিলের সুপারিশও করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সাতখামার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সোমবার রাতে সাতখামার এলাকায় বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স নুরনবী এন্টারপ্রাইজের গুদাম থেকে ১২০ বস্তা ডিএপি সার একটি ট্রাক্টরে তোলা হয়। পরে সেগুলো আটোয়ারী উপজেলার এক খুচরা ব্যবসায়ীর কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি টের পেয়ে বোদা পৌরসভার সাবেক কাউন্সিলর শাহজাহান আলমসহ স্থানীয় কয়েকজন ট্রাক্টরটি আটক করেন।

খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও বোদা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ ট্রাক্টরটি জব্দ করে উপজেলা কৃষি কার্যালয়ে নিয়ে যায়।

পরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও রবিউল ইসলাম। সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে সার পরিবহনের দায়ে ডিলার প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির সার বিক্রির কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং ডিলারশিপ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জব্দ করা ১২০ বস্তা ডিএপি সার পরে স্থানীয় সাধারণ ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত দামে বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, সহকারী কৃষি কর্মকর্তা রঞ্জু ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদসহ বোদা থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও রবিউল ইসলাম বলেন, কৃষকদের অধিকার ক্ষুণ্ন করে সরকারি সার কালোবাজারে বা অবৈধ উপায়ে পাচারের যেকোনো চেষ্টার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সার নিয়ে যেকোনো ধরনের কারচুপি রোধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে মেঘ-কুয়াশা সরতেই ধরা দিল কাঞ্চনজঙ্ঘা

১

পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আল...

image

চাটমোহরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের...

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের নারিকেল পাড়া মহ...

image

চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা’র আলোচনা ...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগ...

image

মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল বিতরণ করলেন এমপি শ...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগ...

image

নড়াইল দলিল লেখক সমিতির নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযো...

৫

নড়াইল প্রতিনিধি : আসন্ন নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিত...

  • company_logo