• সমগ্র বাংলা

কালীগঞ্জে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির নিয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ-সহনশীল দেশ গড়ি’- প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

দিবসটির কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগের ঝুঁকি কমাতে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও প্রস্তুতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দুর্যোগবিষয়ক সচেতনতা বাড়বে এবং দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত প্রস্তুতি আরও জোরদার হবে।

মন্তব্য (০)





image

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: ব...

১

বগুড়া প্রতিনিধি : এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শ...

image

শ্রমিক নেতাকে হেনস্থার প্রতিবাদ পাবর্তীপুরে ট্যংকলরী ধর্ম...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরে ট্রাকলরীর ৩ ...

image

সাঙ্গু নদীতে বালু আনতে গিয়ে আর ফেরা হলো না ইলিয়াছের

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাড়ির নির্...

image

দুর্গাপূজা সম্প্রীতি ও উৎসবের প্রতীক, নিরাপত্তা ও শান্তি ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, আনন্দ...

image

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী ব...

৫

নিউজ ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূম...

  • company_logo