• সমগ্র বাংলা

শ্রমিক নেতাকে হেনস্থার প্রতিবাদ পাবর্তীপুরে ট্যংকলরী ধর্মঘট ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরে ট্রাকলরীর ৩ শ্রমিককে আটক এবং শ্রমিক নেতার সাথে অসৌজন্যমূলক আচরনের প্রতিবাদে এবং ৩ দফা দাবিতে পাবর্তীপুরে রেলওয়ের হেড জ্বালানী ডিপোতে আজ সকাল থেকে অনিদিষ্টকালের কর্মবিরতিতে শুরু করেছে ট্যংকলরী চালক শ্রমিকরা। এতে উত্তরের ৮ জেলায় পেট্রোল ডিজেলসহ জ্বালানী সরবরাহ বন্ধ হয়ে গেছে । 

গতকাল রাতে আটক ৩ শ্রমিকের নিঃশর্ত মুক্তি, শ্রমিক নেতার সাথে অসৌজন্যমূলক ব্যবহারে জড়িত ২জন এসআই এবং ২জন কনস্টেবলের অপসারন এবং  শ্রমিক নেতার কাছে ক্ষমা চাওয়ার দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা।

গতকাল রাত ১১টা থেকে ১২ টার দিকে থানা ভবনে অসৌজন্যমূলক আচরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন  রংপুর বিভাগীয় ট্রাংক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতু।

 পাবর্তীপুর থানা পুলিশ জানান, মাদক সেবনের অভিযোগে ৩ শ্রমিককে আটক করার ট্যংকলরী শ্রমিকদের সাথে মত বিরোধের জেরে পরবর্তী ঘটনার উদ্ভব ঘটেছে।

ধর্মঘটের অবসানসহ জ্বালানী পরিবহন স্বাভাবিক করতেরংপুর বিভাগীয় ট্রাংক লরী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ধর্মঘটি শ্রমিকদের সাথে সমঝোতায় বসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  আরাফাত আমান আজিজ এবং থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ। আটক ৩ শ্রমিকের মুক্তি শ্রমিকদের অন্যান্য দাবির বিষয়ে ঐক্যমতে পৌছাতে পারছেন না তারা

মন্তব্য (০)





image

সাঙ্গু নদীতে বালু আনতে গিয়ে আর ফেরা হলো না ইলিয়াছের

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাড়ির নির্...

image

দুর্গাপূজা সম্প্রীতি ও উৎসবের প্রতীক, নিরাপত্তা ও শান্তি ...

২

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, আনন্দ...

image

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী ব...

৩

নিউজ ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূম...

image

নড়াইলে তিন ইউনিয়ন ও পৌরসভার তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কা...

৪

নড়াইল প্রতিনিধি : ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী...

image

ঢেমশা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও স্মৃতি বৃত্তি প্রদান

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo