• লিড নিউজ
  • অর্থনীতি

‎আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে যে জটিলতা আছে, তা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে নতুন নির্বাচিত সরকারও তাই চাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
‎
‎সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
‎
‎অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আহরণ আগের তুলনায় বেড়েছে। অবস্থার উন্নতি হচ্ছে। পুঁজিবাজারে বিনিয়োগ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তারা ফিরে আসছেন।
‎
‎তিনি আরও জানান, আইএফসি ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ঢাকায় আসবে; বেসরকারি খাতের সহায়ক অর্থায়ন নিয়ে হবে আলোচনা।
‎
‎প্রসঙ্গত, ব্যাংককে সকাল থেকে শুরু হয়েছে আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন। ‘ফাইন্যান্সের অলিম্পিক’ খ্যাত এ আয়োজনে যোগ দিয়েছেন ১৯০টি দেশের অর্থমন্ত্রী ও গভর্নররা। সম্মেলনে আইএমএফের সঙ্গে প্রায় সাড়ে চারশ কোটি ডলারের নতুন তিন বছর মেয়াদি ঋণ চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
‎
‎পাশাপাশি বাজেট সহায়তা, জ্বালানি নিরাপত্তা, খাদ্য ও সার আমদানি, সামাজিক সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়ে আলোচনা হবে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে বৈঠকটি।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর জাপান সফরে উচ্চমূল্য সংযোজনকারী শিল্পে বিন...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে বা...

image

‘বাংলা কিউআর’-এ লেনদেন বিপ্লবের দোরগোড়ায় বাংলাদেশ

২

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ আগামী মাসের শুরুতেই তার নগদ বা কাগ...

image

‎রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে ...

৩

নিউজ ডেস্কঃ দেশের বিদ্যুৎ খাতে এক নতুন দিগন্তের উন্মোচন এখন ...

image

‎চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বিশেষ ড...

৪

‎নিউজ ডেস্কঃ চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের...

image

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

৫

নিউজ ডেস্ক : ব্যাপক ‘আর্থিক লুটপাট ও কাঠামোগত ক্ষয়ক্ষতি’ থেকে ব্যাংক খাত পুনরুদ্ধা...

  • company_logo