• লিড নিউজ
  • অর্থনীতি

প্রধানমন্ত্রীর জাপান সফরে উচ্চমূল্য সংযোজনকারী শিল্পে বিনিয়োগের নতুন সম্ভাবনা দেখছে জেট্রো ‎

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে বাংলাদেশের শিল্প খাতের বহুমুখীকরণ, প্রযুক্তি স্থানান্তর এবং উচ্চমূল্য সংযোজনকারী শিল্পে দেশটির বিনিয়োগ বাড়ানোর নতুন সুযোগ হিসেবে দেখছে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)।
‎
‎সংস্থাটির মতে, এ সফরের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা এবং বিদ্যমান জাপানি বিনিয়োগকারীদের ব্যবসা সম্প্রসারণের পথ তৈরি হতে পারে।
‎
‎প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাওয়ার কথা রয়েছে। সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব নিবিড় করা এবং বিনিয়োগ বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হবে বলে সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
‎
‎জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি কাজুইকি কাতাওকা বলেন, প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য নতুন বিনিয়োগকারী ও বর্তমানে বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী জাপানি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করার সুযোগ তৈরি করবে।
‎
‎তিনি বলেন, পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও জাপানের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব ও অংশীদারত্ব আরও জোরদার করার ক্ষেত্রেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
‎
‎কাতাওকা বলেন, বাংলাদেশের জ্বালানি, পরিবহন অবকাঠামো, সমুদ্রবন্দর, বিমানবন্দর ও উৎপাদনশিল্পের উন্নয়নে জাপান ইতোমধ্যে উল্লেখযোগ্য অবদান রেখেছে। প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং আগামী বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পৃক্ততা আরও বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
‎
‎বাংলাদেশ সরকার তৈরি পোশাক ও চামড়াশিল্পের মতো প্রচলিত খাতের বাইরে শিল্পভিত্তি সম্প্রসারণ ও আধুনিকায়নের সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করেছে উল্লেখ করে জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি বলেন, জাপানি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে এ লক্ষ্য অর্জনে ভূমিকা রাখতে পারে।
‎
‎তিনি বলেন, ‘আমরা আশা করি, এ সফরকে কাজে লাগিয়ে দেখানো সম্ভব হবে যে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, মানবসম্পদ উন্নয়ন এবং উচ্চমূল্য সংযোজনকারী শিল্প গড়ে তোলার মাধ্যমে জাপানি প্রতিষ্ঠানগুলো কীভাবে বাংলাদেশের শিল্প খাতের লক্ষ্য অর্জনে অবদান রাখতে পারে। এর ফলে উভয় দেশের জন্য পারস্পরিক কল্যাণমূখী প্রবৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে।’
‎
‎বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে কাতাওকা বলেন, অনেক জাপানি প্রতিষ্ঠানের কাছেই বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে এখনো পর্যাপ্ত ধারণা নেই। তবে বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা দূর করা এবং বিনিয়োগ পরিবেশের উন্নয়নে বর্তমান সরকারের অঙ্গীকারকে তিনি স্বাগত জানান।
‎
‎তিনি বলেন, ‘বিদ্যমান বিনিয়োগকারীদের সাধারণ সমস্যাগুলো সমাধানে সুস্পষ্ট বার্তা এবং ব্যবসায়িক পরিবেশ সংস্কারের অব্যাহত অঙ্গীকারকে আমরা স্বাগত জানাব।’
‎
‎কাতাওকার মতে, বাংলাদেশে বর্তমানে কার্যক্রম পরিচালনাকারী জাপানি প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ ও সমস্যার সমাধান করা নতুন বিনিয়োগ আকৃষ্ট করার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা সম্প্রসারণে উৎসাহিত করার জন্যও জরুরি।
‎
‎প্রধানমন্ত্রীর সফরের পর সম্ভাব্য বিনিয়োগ প্রতিশ্রুতি, দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর এবং জাপানে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট ফলাফল নিয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি।
‎
‎তবে দ্বিপক্ষীয় ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণকে গুরুত্ব দিয়ে এ সফর আয়োজন করা হলে তা জাপানি বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশের বিষয়ে আস্থা বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
‎
‎কাতাওকা বলেন, ব্যবসায়িক পরিবেশের অব্যাহত সংস্কার এবং অর্থনৈতিক যোগাযোগ জোরদার করা গেলে বাংলাদেশে নতুন জাপানি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি বর্তমানে কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকেও বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করা সম্ভব হবে।
‎
‎সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করার পাশাপাশি বাংলাদেশের শিল্প খাতে বৈচিত্র্য আনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং উচ্চমূল্য সংযোজনকারী পণ্য উৎপাদনের সক্ষমতা তৈরিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে। তবে এসব সম্ভাবনাকে বাস্তব বিনিয়োগে রূপ দিতে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের বিদ্যমান সমস্যার কার্যকর সমাধান গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

মন্তব্য (০)





image

‎আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: ...

১

‎নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে য...

image

‘বাংলা কিউআর’-এ লেনদেন বিপ্লবের দোরগোড়ায় বাংলাদেশ

২

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ আগামী মাসের শুরুতেই তার নগদ বা কাগ...

image

‎রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে ...

৩

নিউজ ডেস্কঃ দেশের বিদ্যুৎ খাতে এক নতুন দিগন্তের উন্মোচন এখন ...

image

‎চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বিশেষ ড...

৪

‎নিউজ ডেস্কঃ চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের...

image

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

৫

নিউজ ডেস্ক : ব্যাপক ‘আর্থিক লুটপাট ও কাঠামোগত ক্ষয়ক্ষতি’ থেকে ব্যাংক খাত পুনরুদ্ধা...

  • company_logo