• লিড নিউজ
  • স্বাস্থ্য

‎স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: স্বাস্থ্যমন্ত্রী ‎

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যখাতে বরাদ্দ ক্রমান্বয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
‎
‎তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে।
‎
‎আজ রোববার জার্মানির বার্লিনে ‘মিডওয়াইফারি ত্বরান্বিতকরণ ও স্বাস্থ্যনিরাপত্তায় দক্ষিণ-দক্ষিণ অংশীদারত্ব : সংকট থেকে সহনশীলতার পথে’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
‎
‎স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি মা ও নবজাতকের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের মাধ্যমে গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব, জরুরি চিকিৎসা রেফারেল ও প্রসব-পরবর্তী সেবার মান উন্নয়ন সম্ভব।
‎
‎তিনি বলেন, মিডওয়াইফদের পেছনে বিনিয়োগকে ব্যয় নয়, বরং মা ও নবজাতকের মৃত্যু হ্রাস এবং সামগ্রিক স্বাস্থ্যব্যয় কমানোর কার্যকর জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করে সরকার।
‎
‎মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়নে দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো আধুনিকায়ন করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য মন্ত্রী বলেন,  পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ, সিমুলেশনভিত্তিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যকর্মীর সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বাংলাদেশ নেপাল ও পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময়, শিক্ষক বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
‎
‎এ সময় তিনি মাতৃস্বাস্থ্য ও প্রজননস্বাস্থ্যসেবা সম্প্রসারণে উন্নয়ন সহযোগীদের, বিশেষ করে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অবদানের প্রশংসা করেন।
‎
‎জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ এবং কক্সবাজারে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন  বলেন, সংকটকালেও জীবনরক্ষাকারী মাতৃস্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে তারা সম্মুখসারিতে কাজ করছেন। নারী, শিশু ও দেশের ভবিষ্যৎ অর্থনীতির সুরক্ষায় মিডওয়াইফদের দক্ষতা বৃদ্ধি ও তাদের পেছনে বিনিয়োগ অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য (০)





image

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

১

নিউজ ডেস্ক : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার ...

image

‎বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এসএসডিআর ফাউন্ডেশনের সেমিনার

২

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে এ...

image

পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরো আধুনিকায়ন করার সিদ্ধান্ত

৩

‎নিজস্ব প্রতিবেদকঃ আজ ( শনিবার) জাতীয় সংসদ সচিবালয় মেডিক...

image

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু

৪

নিউজ ডেস্ক : দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আর...

image

আরও ৩ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১১৪৭

৫

নিউজ ডেস্ক : হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে তিন শিশুর মৃত...

  • company_logo