ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ আজ ( শনিবার) জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার এর সেবার মান উন্নতকরণ এবং সেবা সম্পর্কে পরামর্শ ও তদারকীকরণ সংক্রান্ত কমিটির ১ম সভায় বাংলাদেশ জাতীয় সংসদের পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরো মানসম্মত সেবা ও আধুনিকায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটির সভাপতি হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এর সভাপতিত্বে কমিটির সদস্য হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, ইকরামুল বারী টিপু এমপি সভায় অংশ নেন।
সভায় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টার এর সেবার মান উন্নয়নকল্পে অর্গানোগ্রাম সংশোধনপূর্বক ডাক্তার, নার্সসহ অন্যান্য জনবল বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মেডিকেল সেন্টার এর চিকিৎসা সেবার পরিসরবৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষে ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মানের প্রস্তাব করা হয়।
মেডিকেল ইকুইপমেন্টগুলোকে আরো বেশি আধুনিক ও যুগপোযোগী করতে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আধুনিক ফিজিওথেরাপি সেন্টার, ইকো, ইসিজি, সিটি স্ক্যান, ওপিজি, আরপিজি, আই সি ইউ সেটাপ সমৃদ্ধ এম্বুলেন্স এবং প্যাথলজি মেশিন আপগ্রেড করার প্রস্তাব করা হয়। এ বিষয়ে বিশেষ অর্থ বরাদ্দের জন্য সংসদ সচিবালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণের বিষয়ে পরামর্শ দেয়া হয়।
সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার হতে রেফারকৃত রোগীদের উন্নত চিকিৎসা সেবার লক্ষে পার্শ্ববর্তী প্রসিদ্ধ হাসপাতালগুলোর সাথে এম ও ইউ ব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়।
সভায় অতিরিক্ত সচিবসহ ( এফ এন্ড পি আর) সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে এ...
নিউজ ডেস্ক : দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আর...
নিউজ ডেস্ক : হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে তিন শিশুর মৃত...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের ম...
নিউজ ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ...

মন্তব্য (০)