ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : সারের ডিলারশিপ না পেয়ে ক্ষোভ ও হতাশা থেকে দলীয় পদ ছাড়ার ঘোষণা দিয়েছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
শনিবার (১০ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন। তাঁর এ সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
সাদ্দাম হোসেনের দাবি, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর বাবা দড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং প্রায় চার দশক ধরে সার ব্যবসা করছে। তবে ২০০৯ সালে ডিলার নিয়োগের সময় রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁরা বঞ্চিত হয়েছিলেন বলে অভিযোগ করে সে। এরপর থেকে অন্য ডিলারের কাছ থেকে ভাড়া নিয়ে তাঁদের ব্যবসা পরিচালনা করতে হচ্ছে।
সম্প্রতি নতুন করে সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলে সাদ্দাম হোসেন ও তাঁর পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত দড়গ্রাম ইউনিয়নের সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছে মো. রুহুল আমীন। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে দলীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নেয় বলে জানায় সাদ্দাম।
নিজের রাজনৈতিক জীবনের ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরে সাদ্দাম দাবি করেন, দলের দুঃসময়ে তাঁরা নির্যাতন ও একাধিক মামলার মুখোমুখি হয়েছেন। তাঁর বিরুদ্ধে অতীতে নয়টি মামলা ছিল বলেও উল্লেখ করেন তিনি। এমনকি বাবা ছেলে একসঙ্গে কারাবরণ করেছেন বলেও জানান। দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার পরও প্রত্যাশিত সুযোগ না পাওয়ার হতাশা থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁর বক্তব্য।
এদিকে, ডিলার নিয়োগের বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, একটি ইউনিয়ন থেকে একাধিক ব্যক্তি সার ডিলারশিপের জন্য আবেদন করেছেন। উপজেলা কমিটি যাচাই বাছাই করে আবেদনগুলো মন্ত্রণালয়ে পাঠিয়েছে। নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। পর্যায়ক্রমে সুবিধাবঞ্চিতদের জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে প্রার্থীর নাম উপজেলা সার ও বীজ কমিটির মাধ্যমে জেলা কমিটির কাছে পাঠানো হয়েছিল। জেলা কমিটি সেগুলো মন্ত্রণালয়ে পাঠায়। পরে গত ৬ অক্টোবর মন্ত্রণালয় নতুন ডিলারদের তালিকা প্রকাশ করে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর সারা দেশের মতো মানিকগঞ্জের সাত উপজেলায় নতুন সার ডিলারদের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় সাটুরিয়ার দড়গ্রাম ইউনিয়নের ডিলার হিসেবে মো. রুহুল আমীনের নাম রয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার সদর উপজেলায় ঝালাই মেশিন চুরির অভিযোগকে কেন্দ্র করে রিপন মুরমু (২...
বগুড়া প্রতিনিধি : শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বগুড়ায় আ...
পাবনা প্রতিনিধি : রাষ্ট্র ও গণতন্ত্র টিকিয়ে রাখতে সাংবাদিকদ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল ...
সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের...

মন্তব্য (০)