ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল শুক্রবার বিকাল থেকে শুরু হয়েছে দুইদিন ব্যাপি শরৎ মেলা। মেলায় স্হান পেয়েছে রসনা বিলাসীদের জন্য গরুর গোস্ত এবং শুটকি মাছের আচারসহ নানান পদের খাবার ছাড়াও নানান ডিজাইনের হরেক রকম বাহারি পোষাক এবং নারীদের সাজগোজের পোড়ামাটির অলংকারসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ২২টি স্টল। আজ শনিবার মেলার সমাপনি।
কৃষ্ণচূড়া মহিলা ও শিশু উন্নয়ন সংস্হার সভানেত্রী আবিদা সুলতানা জানান, দৈনন্দিন গৃহস্হালি কাজ সন্তান পরিবার সামলিয়ে হাতে তৈরি রকমারি পণ্যে বাজারজাত করে সংসারের জন্য বাড়তি রোজগারে আগ্রহি হচ্ছেন নারী উদ্যোগক্তারা।
বিকিকিনির পাশাপাশি উৎসাহ দেওয়া হচ্ছে নতুন নতুন নারী উদ্যোগক্তা তৈরির পরামর্শ।
তাদের সাফল্যে অনুপ্রাণিত হচ্ছে অন্যরা। মেলায় নতুন ধরনের খাবারে আগ্রহী দর্শক ক্রেতারা।
ঘর সংসার পরিবার সামলানোর পাশাপাশি দিনাজপুরের গৃহীনিরা নিজেদের স্বালম্বী করে তুলতে চাকুরির আশা বাদ দিয়ে আগ্রহী হচ্ছে ঘরে বসে ক্ষুদ্র ক্ষুদ্র কাজে আয় বর্ধনে উপার্জনশীল কাজে, এতে সংসারের অভাব অনটন দুর করে সুখি সমৃদ্ধ পরিবার গড়ে উঠবে বলে আশা করছেন তারা।
সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের...
ফরিদপুর প্রতিনিধি: রাজনীতি বা দলীয় পরিচয় বিবেচনা না করে শতভা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযা...
নিউজ ডেস্কঃ কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিনক...
নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

মন্তব্য (০)