• সমগ্র বাংলা

কেরানীহাটে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি, দুই বিক্রেতাকে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট মাছ বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে দুই বিক্রেতাকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১১ কেজি ইলিশ জব্দ করা হয়।

শনিবার (১০ অক্টোবর) কেরানীহাট মাছ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ পুরকায়স্থ। অভিযানে ১৪ পিস ইলিশ জব্দ করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী দুই বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জব্দ করা ইলিশ পরবর্তীতে সাতকানিয়ার পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) তানবীর আহসান, সাতকানিয়া থানা পুলিশের সদস্য এবং উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং মৎস্যসম্পদ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য (০)





image

দিনাজপুরে দুইদিন ব্যাপি শরৎ মেলা,নারী উদ্যোগক্তার রকমারি ...

১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল ...

image

ফরিদপুরে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবা...

২

ফরিদপুর প্রতিনিধি: রাজনীতি বা দলীয় পরিচয় বিবেচনা না করে শতভা...

image

চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযা...

image

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে সিএনজ...

৪

‎নিউজ ডেস্কঃ কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিনক...

image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

৫

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

  • company_logo