• বিনোদন

কানাডার পুলিশ কর্মকর্তা জায়েদ খান, নেপথ্যে যে কারণ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : কানাডার পুলিশের পোশাকে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। অনেকের মনে প্রশ্ন দেখা দেয়, তবে কি দেশ ছেড়ে কানাডার পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন এই অভিনেতা? 

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এটি বাস্তব জীবনের কোনো বিষয় নয়; বরং এটি তার নতুন চলচ্চিত্র ‘ভায়োলেন্স’-এর একটি দৃশ্য।

ছবিটিতে জায়েদ খানকে দেখা যাবে কানাডিয়ান পুলিশের এক দক্ষ কর্মকর্তার চরিত্রে। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পৌঁছে সিনেমার শুটিং ইউনিটে যোগ দিয়েছেন। বর্তমানে কানাডার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ পুরোদমে এগিয়ে চলছে এবং সেখানে টানা শুটিং শেষ করেই দেশে ফেরার কথা রয়েছে তার। 

সংশ্লিষ্ট প্রযোজনা সূত্রে জানা গেছে, বাংলাদেশের মূলধারার কোনো চিত্রনায়কের ক্ষেত্রে কানাডিয়ান পুলিশের পোশাকে বড় পর্দায় হাজির হওয়ার ঘটনা এটাই প্রথম।

‘ভায়োলেন্স’ সিনেমাটি পরিচালনা করছেন কামাল হোসেন বাবর। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী। ছবিটিতে জায়েদ খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা।

মন্তব্য (০)





  • company_logo