• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসকান আরা মিম (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার৷ (৮অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

​মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০শয্যা জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ড. মাহবুব হাসান।

​নিহত মুসকান আরা মিম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা মাহবুব আলমের মেয়ে।

​হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার রাত একটার দিকে জেলা হাসপাতালে ভর্তি হন মুসকান। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন ছিলেন। তবে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটে এবং রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

​এদিকে জেলায় ডেঙ্গু পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন জানান, জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে কেবল জেলা হাসপাতালেই ভর্তি হয়েছেন ৫৫ জন। সব মিলিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo