• প্রশাসন

বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ, দালাল চক্রের ১২ জন গ্রেফতার

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিভিন্ন দেশে লোভনীয় চাকরি এবং ওয়ার্কিং ভিসার প্রলোভনের সাথে যুক্ত দালাল চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
‎
‎শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর টেকনিক্যালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।
‎
‎তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকেই বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আশপাশে মোবাইল কোর্ট পরিচালনা করে এসআরবি। এ সময় জাল ভিসার মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানোর সাথে সম্পৃক্ত ২০ জনকে আটক করে তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয়।
‎
‎তিনি আরও জানান, ৫ জনকে জরিমানা এবং তুলনামূলক অপরাধ কম থাকায় ৮ জনকে ক্ষমা করে দেওয়া হয়।
‎
‎এই প্রতারক চক্র নির্মূলে সারাদেশে এসআরবির অভিযান অব্যাহত থাকবে বলে এসআরবির পক্ষ থেকে জানানো হয়।

মন্তব্য (০)





image

ঢাকার দুই থানায় নতুন ওসি, কয়েকজন পুলিশ কর্মকর্তার রদবদল

১

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী ও রূপনগর থানায় নতুন ভার...

image

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৫, মামলা ৭৩টি

২

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্...

image

‎২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৪৭, মামলা ৫৮ ‎

৩

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

image

ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালায় ‘পিচ্চি রাজা’, সরাসরি জ...

৪

নিউজ ডেস্কঃ গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই পালিয়েছ...

image

‎২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪, মামলা ৫৯টি

৫

‎নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুল...

  • company_logo