ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি গ্রামে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নির্যাতন, মারধর, হয়রানি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উড়ানি গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অভিযুক্তরা হলেন উড়ানি গ্রামের গোলাম নবীর ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ মোল্লা (৫০) এবং মৃত ইসমাইল মোল্যার ছেলে ও মাইজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সলেমান মোল্লা (৯৫)।
সংবাদ সম্মেলনে রানা মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। গত ২০ সেপ্টেম্বর শিশুদের বিরোধ এবং আখ খাওয়াকে কেন্দ্র করে পৃথক সালিশে মারধর ও হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তারা। এসব ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং একটি ঘটনায় মামলা হয়েছে বলেও জানান বক্তারা।
রূপালী খাতুন অভিযোগ করেন, তাঁর মেয়ের প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে সালিশে তাঁর স্বামীকে মারধর করা হয়। পরে তিনি কয়েক মাস অসুস্থ থাকার পর মারা যান বলে দাবি করেন রূপালী। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
নাজমুল মোল্লা অভিযোগ করেন, একটি সালিশে তাঁর ও তাঁর বাবা জিয়া মোল্লার ওপর হামলা চালানো হয়। তাঁর বাবাকে রামদা, চাইনিজ কুড়াল ও লাঠি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে জিয়া মোল্লা, নাজমুল মোল্লা, রানা মোল্লা, রূপালী খাতুন, মিজানুর বিশ্বাস, সুপিয়া খাতুন ও ওহাব মোল্যাসহ ভুক্তভোগীরা বক্তব্য দেন। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, নিরাপত্তা এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযুক্ত হাফিজ মোল্লা বর্তমানে একটি মামলায় কারাগারে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অপর অভিযুক্ত সলেমান মোল্লাকে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেন নি।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...
জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউ...

মন্তব্য (০)