• প্রশাসন

‎২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪, মামলা ৫৯টি

  • প্রশাসন

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

‎সোমবার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়।
‎
‎এছাড়া ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম এবং ৩০ পুরিয়া হেরোইনসহ মোবাইল ফোন এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
‎
‎পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য (০)





  • company_logo