ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি নিয়ে গুলিবর্ষণের ঘটনায় দু'জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
আহতরা হলেন- সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৌলভী গফুরের ছেলে হেলাল এবং পানছরি পাড়া একই এলাকার সাবেক ইউপি সদস্য সব্বিরের ছেলে মো. হারুন।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে দিকে টেকনাফ সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মৌলভী গফুরের পরিবার এবং পানছড়িপাড়া এলাকার আলী আহমদ প্রকাশ আলু গোলার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এরই জেরে আজ রোববার দুপুরে আলমগীর ও হারুনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলী আহমদ প্রকাশ আলু গোলার ছেলে তোফায়েল ও আলমগীর গুলি ছুড়লে হারুন ও হেলাল গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
আরও জানা গেছে, এ ঘটনায় এক পক্ষে রয়েছেন আলী আহমদ প্রকাশ আলু গোলার ছেলে তোফায়েল ও আলমগীর। অন্য পক্ষে রয়েছেন মৌলভী গফুরের পরিবারের সদস্য হারুন ও হেলাল। তবে উভয় পক্ষের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সাবরাং এলাকায় গুলিবর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবা...

মন্তব্য (০)