• লিড নিউজ
  • স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২০৮৯ নতুন রোগী

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্ক : দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২ হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে সিটি করপোরেশন এলাকার বাইরে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

নতুন রোগী ভর্তি হওয়ায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ আরও বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





  • company_logo