• লিড নিউজ
  • জাতীয়

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ফুয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইনটেলিজেন্স বা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর)।

শনিবার (৩ অক্টোবর) বিকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ক্লাবটিতে যৌথ এই অভিযান শুরু হয়।

জানা গেছে, তেজগাঁওয়ের ওই ক্লাব ও বার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের। দীর্ঘদিন ধরে জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগে ২০১৯ সালেও ক্লাবটিতে অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। 

তবে নতুন করে শনিবার ক্লাবটিতে অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে রাজধানীর দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি ওয়্যারহাউজে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) এর যৌথ ওই অভিযানে ‘অননুমোদিত’ গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের দু’টি বৈধসহ চারটি গুদাম সিলগালা করা হয়।

মন্তব্য (০)





image

‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ...

image

এজলাসে বিচারককে হেয় করে কথা বলেন আখতারুজ্জামান

২

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...

image

সম্মেলনে মুনীরুজ্জামান বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্...

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

৪

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

৫

নিউজ ডেস্ক : মুক্তিযোদ্ধাদের মরদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের ...

  • company_logo