• আন্তর্জাতিক

‎ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ইয়েমেনের সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির ওপর ৪৭৪টি হামলা চালিয়েছে। এতে গোষ্ঠীটির ১ হাজার ৫৪০ জন সেনা নিহত বা আহত হয়েছে।
‎
‎গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) ইয়েমেনের বিভিন্ন স্থানে এ হামলা চালানো হয় বলে দাবি করেছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নাজিলি। খবর আনাদোলুর।
‎
‎আল-নাজিলি বলেন,  হুথিদের অবস্থান, গতিবিধি, অতিরিক্ত সেনা বা রসদ এবং সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে চালানো এসব অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, আর্টিলারি, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে।
‎
‎তিনি বলেন, দক্ষিণাঞ্চলীয় হারাদ এবং উপকূলীয় এলাকা থেকে শুরু করে কিতাফ, আল-জাউফ, মারিব, আল-বায়দা, লাহজ, সানা ও সাদা পর্যন্ত বিভিন্ন রণাঙ্গনে অভিযান চালানো হয়। তবে তাইজ অঞ্চলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল।
‎
‎সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন, হুথিদের সমাবেশস্থল, অতিরিক্ত সেনা বা রসদ, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং অন্যান্য সামরিক সক্ষমতাই ছিল এসব অভিযানের লক্ষ্য।
‎
‎নাজিলি দাবি করেন, অভিযানে ১ হাজার ৫৪০ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছে, যাদের অধিকাংশই তাইজ রণাঙ্গনের। এ ছাড়া ২১৬টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
‎
‎তিনি আরও দাবি করেন, এসব অভিযানের ফলে তাইজে হুথিদের অগ্রযাত্রা থমকে গেছে এবং তারা স্থলভাগে কোনো বড় ধরনের সাফল্য বা অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে।
‎
‎ইয়েমেনজুড়ে তীব্র লড়াইয়ের মধ্যেই এই ঘোষণা এল। এর আগে শুক্রবার সেনাবাহিনী জানিয়েছিল, তাইজে হুথিদের গতিবিধি লক্ষ্য করে তাদের যুদ্ধবিমান ২০টি হামলা চালিয়েছে।
‎
‎সরকারি বাহিনী সানা ও সাদায় ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত স্থানগুলোতে হামলার কথা জানিয়েছে।
‎
‎এর আগে গত বুধবার সেনাবাহিনী জানিয়েছিল, তারা তিনটি রণাঙ্গনে হুথি যোদ্ধা ও সামরিক সরঞ্জামের বিরুদ্ধে ৪৬৮টি অভিযান চালিয়েছে এবং এতে শত শত হুথি হতাহত হয়েছে।
‎
‎২০১৪ সালে হুথিরা সানা ও বেশ কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর থেকেই ইয়েমেন সংঘাতের কবলে পড়ে। এর জেরে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট সেখানে সামরিক হস্তক্ষেপ শুরু করে।

মন্তব্য (০)





image

‎১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়বে জি-সেভেন

১

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জ্বালানি বাজারে যখন টালমাটাল দশা, তখন ...

image

‎ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহত

২

নিউজ ডেস্কঃ ভারত-পাকিস্তান সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহি...

image

মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে ...

৩

নিউজ ডেস্ক : শনিবারের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের সামর...

image

বিপুল পরিমাণ ডিজেল বাজারে ছাড়তে রাজি হয়েছে ইউরোপ: ট্রাম্প

৪

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপট...

image

পরমাণুসহ ‘সব অস্ত্র’ ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের

৫

নিউজ ডেস্ক : রাশিয়ার বাল্টিক ভূখণ্ড কালিনিনগ্রাদে সরাসরি হাম...

  • company_logo