• সমগ্র বাংলা

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দুই মাদকসেবী ও এক মাদক কারবারিসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে, মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চাটমোহর থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বোঁথর গ্রামের আব্দুল ওহাবের ছেলে মঞ্জুর রহমান (২৬) ও একই এলাকার সিরাজ প্রামাণিকের ছেলে শফিকুল ইসলাম (২২)-কে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মঞ্জুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং শফিকুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার চাঁদভা কুষ্টিয়াপাড়া গ্রামের জামের উদ্দিনের ছেলে নিজামুল ইসলাম (৪০)-কে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এরপর তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, মাদকদ্রব্য ও অনলাইন জুয়া প্রতিরোধে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

১

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

৩

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

৪

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

image

রাণীনগরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা

৫

নওগাঁ প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক...

  • company_logo