• বিনোদন

মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের অশালীন আচরণের মুখোমুখি হয়েছিলেন। তাকে দেখেই 'আপত্তিকর' প্রস্তাব দিয়ে বসেন। পরিচালকের এমন প্রস্তাব শোনামাত্রই তা সরাসরি প্রত্যাখ্যান করে তাকে বিদায় জানিয়ে দিয়েছিলেন স্বরা ভাস্কর। 

সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এর মঞ্চে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেন অভিনেত্রী। 

ক্যারিয়ারের শুরুর দিকে এমন ঘটনা তাকে বেশ মানসিকভাবে ধাক্কা দিয়েছিল বলে জানান স্বরা ভাস্কর। তিনি বলেন, ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর একটি বড় বাজেটের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। সেই সিনেমার কাজ চলাকালে পরিচালকের আচরণে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। 

অভিনেত্রী বলেন, একদিন রোমান্টিক দৃশ্যের রিহার্সালের জন্য তাকে একাই ডাকেন পরিচালক। সিনেমাটির একটি দৃশ্যের মহড়া দেওয়ার কথা বলে তাকে ডেকে পাঠিয়েছিলেন তিনি। এর পাশাপাশি ব্যক্তিগতভাবে মেসেজ করা ও কবিতা পাঠানোর মতো কাজও করেছিলেন পরিচালক।

স্বরা ভাস্কর বলেন, আমি আগেই জিজ্ঞেস করেছিলাম— রিহার্সালের সময় আর কারা থাকবেন? তখন পরিচালক বলেন— ‘তুমি আর আমি, আমরা দুজনই আলোচনা করব।’ আমি বলেছিলাম— না। আপনি অভিনেতা এবং ক্যামেরাপারসনকে ডেকে নেন। যদি রিহার্সাল হয়, তবে সবারই সেটা করা উচিত। আমরা একা কেন রিহার্সাল করব?

অভিনেত্রী আরও বলেন, এরপর গেস্ট হাউজে গিয়ে তিনি দেখেন পরিচালক ও চিত্রগ্রাহক বসে মদপান করছেন। সে যাত্রায় চিত্রনাট্য পড়ে কোনোমতে সেখান থেকে বের হয়ে নিজের ঘরে চলে আসি। তবে ঘটনাটি এখানেই শেষ হয়নি।

তিনি বলেন, ‘মাঝরাতে ওই পরিচালক আমার দরজায় কড়া নাড়তে শুরু করেন। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে, আমার মনে হয়েছিল— পরিচালক হয়তো দরজা ভেঙে ভেতরেই ঢুকে পড়বেন। শেষ পর্যন্ত দরজা খুলতে বাধ্য হই। এরপর মদ্যপ অবস্থায় ওই পরিচালক আজব আবদার করে বসেন। জিজ্ঞেস করেন— ‘আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি?’

মন্তব্য (০)





image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

১

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

২

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৩

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

image

অভিনেতা সোহেল খান মারা গেছেন

৪

বিনোদন ডেস্ক : নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মা'রা গেছেন ...

image

২২ ঘণ্টায় ১৬ লাখ ভিউ, জাত চেনালেন তানিয়া বৃষ্টি

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি মরণ...

  • company_logo