ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও এক শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহ–মুক্তাগাছা বাইপাস দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ–মুক্তাগাছা বাইপাস সড়কের সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হাড়গুজিরপাড় এলাকার লিয়াকতের মোড় সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুরগামী দ্রুতগতির ‘রাজিব পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।
ভয়াবহ এই সংঘর্ষে অটোরিকশায় থাকা ৭ জন আরোহীই ঘটনাস্থলে মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহগুলো উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট প্রশাসন।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

মন্তব্য (০)