• বিনোদন

‎নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন

  • বিনোদন

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় শুরু হতে যাচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় আয়োজন ‘নতুন কুঁড়ি ২০২৬’। প্রতিযোগিতায় অংশ নিতে আবেদনের প্রক্রিয়া শুরু হবে আজ ১ অক্টোবর থেকে। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

‎সম্প্রতি বিটিভির ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তিতে দেয়া হয়। এতে জানানো হয়— ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত এবং হামদ-নাতসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হবে।

‎বয়স অনুযায়ী প্রতিযোগীদের দুটি শাখায় ভাগ করা হয়েছে। ‘ক’ শাখায় অংশ নিতে পারবে ৬ বছর থেকে ১১ বছরের নিচের শিশুরা। আর ‘খ’ শাখায় অংশ নিতে পারবে ১১ থেকে ১৫ বছর বয়সীরা।
‎
‎আরও জানানো হয়, ক্বিরাত প্রতিযোগিতা একটি মাত্র শাখায় অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২ থেকে ১৭ বছর।
‎
‎মূলত, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে শুরু হবে প্রতিযোগিতার প্রাথমিক বাছাই। এরপর বিভাগীয় পর্যায়ের বাছাই শেষে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব ও ফাইনাল প্রতিযোগিতা।
‎
‎১৯৭৬ সালে বিটিভিতে যাত্রা শুরু করা ‘নতুন কুঁড়ি’ দেশের শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের অন্যতম পরিচিত মঞ্চ। এ আয়োজনের মধ্য দিয়ে গান, অভিনয়, নৃত্য ও আবৃত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পরিচিতি পেয়েছেন অনেকেই।

মন্তব্য (০)





image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

১

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

২

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৩

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

image

অভিনেতা সোহেল খান মারা গেছেন

৪

বিনোদন ডেস্ক : নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মা'রা গেছেন ...

image

২২ ঘণ্টায় ১৬ লাখ ভিউ, জাত চেনালেন তানিয়া বৃষ্টি

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি মরণ...

  • company_logo