• লিড নিউজ
  • অর্থনীতি

‎‘দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর’ ‎

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর চালু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, এসব প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন হচ্ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা বেড়েছে সাড়ে ৩ গুণ, আর টাকার অঙ্কে বেড়েছে প্রায় ৫ গুণ।
‎
‎আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
‎
‎আরিফ হোসেন খান বলেন, ‘ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে কাজ করছেন তারা। এর অংশ হিসেবে ১ অক্টোবর থেকে কিউআর পেমেন্টের টাকা সঙ্গে সঙ্গে পাবেন ব্যবসায়ীরা। আর ১ নভেম্বর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে সরাসরি টাকা পাঠানো যাবে।’
‎
‎তিনি জানান, ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার অতিরিক্ত চার্জ বাতিল হওয়ায় ব্যবসায়ীদের লেনদেন খরচ কমবে।
‎
‎তিনি আরও জানান, ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে ২ হাজার টাকা পর্যন্ত কিউআর লেনদেনে প্রণোদনা দেয়ার সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া কোনো কারণে পেমেন্ট ব্যর্থ হলে দ্রুত টাকা ফেরতের ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার

১

‎নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...

image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

২

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

৩

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

image

‎দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি

৫

নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জান...

  • company_logo