ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা মূল্যের ২৬পিচ স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে খুলনা-২১ বিজিবির সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সন্ধ্যা ৬টার সময় স্থানীয় বাগআঁচড়া বাজারের একটি মার্কেট থেকে স্বর্ণের বারসহ পাচারকারী রিপনকে আটক করা হয়। আটক রিপন হোসেন বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
উদ্ধারকৃত স্বর্ণেরবার গুলো যশোরের এক দক্ষ জুয়েলারী দিয়ে যাচাই করা হয়েছে। যা খাটি স্বর্ন এবং ২৪ ক্যারেটের।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপান সূত্রে খবর পেয়ে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল শার্শার বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট থেকে রিপনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এসময় তার দেওয়া তথ্য মতে তার কাছে কৌশলে লুকানো অবস্থায় ২৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম। এবং বাজার মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...
ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

মন্তব্য (০)