ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার। জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব ইবলুল হোসেন পবনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোক্তার হোসেন ও পৌর জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, মিলন হোসেন মিন্টু, আবু সাঈদ, আসাদুজ্জামান টিটু, মোস্তফা আহমেদ লালন, আব্দুল লতিফ, আব্দুল মুমিন, হেলাল উদ্দিন, বাবু মন্ডল, আব্দুর রাজ্জাক, আব্দুল আল মামুন, রিপনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জিয়া মঞ্চের প্রতিষ্ঠার ইতিহাস ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২৯ সেপ্টেম্বর জিয়া মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। চলতি বছর সংগঠনটি ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শহরের চিত্রা সেতুর পূর্ব...
নিউজ ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

মন্তব্য (০)