• লিড নিউজ
  • জাতীয়

এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-২) এর একটি বিশেষ দল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২ এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মোহাম্মদপুর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনের মোড়ানো অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তু অজ্ঞাত ও দুর্বৃত্তরা রেখে গেছে।

কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম বলেন, আমরা এসআরবির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা এসে বিষয়টি দেখে বলতে পারবেন। এটা কি কোনো বিস্ফোরক জাতীয় দ্রব্য কি না।

এর আগে সোমবার বিকালে গণভবনের পেছনে পুরোনো বাণিজ্যমেলার মাঠে ককটেল ও পেট্রোলবোমাসদৃশ কিছু বস্তুর তথ্য পাওয়া যায়।

মন্তব্য (০)





image

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া ...

১

নিউজ ডেস্ক : মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে &l...

image

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী ব...

২

নিউজ ডেস্ক : আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচ...

image

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ু...

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক ...

image

গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি

৪

নিউজ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার ম...

image

একাত্তরের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্...

৫

নিউজ ডেস্ক : একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিয...

  • company_logo