ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধায় শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা শ্রমিক দলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা শ্রমিক দলের সভাপতি আমিরুল ইসলাম ফকু এবং সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানীসহ বিএনপি ও শ্রমিক দলের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চায়। তাই কোনো ধরনের অস্থিতিশীলতা বা সহিংসতা যাতে জনগণের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় জেলা বিএনপি, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি: "ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চি...
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...
লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

মন্তব্য (০)